ads

বুধবার , ২০ জানুয়ারি ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০১৬ ৪:৫৪ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে অপ্রধান খাদ্য শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়া ও বাজারজাত করণের ২য় পর্যায়ের ৫দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা ২০ জানুয়ারী বুধবার উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক, কৃষি সম্প্রষারণ অধিদপ্তর ও পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে পরিচালিত এ কৃষক কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার মোঃ কোরবান আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমদ আকন্দ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, অপ্রধান খাদ্য শস্য বিশেষজ্ঞ কাকলী দাস প্রমূখ। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় অপ্রধান খাদ্য শস্য সংরক্ষণের জন্য ৪% সুদে সমিতির সদস্যদের ঋণ প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় এ উপজেলায় ৩০টি দল রয়েছে। সদস্য সংখ্যা ৮শ’ ৫৬ জন। সঞ্চয়ের পরিমাণ ২ লাখ।

Need Ads
error: কপি হবে না!