ads

শনিবার , ১৬ জানুয়ারি ২০১৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসসিতে জিপিএ-৫ পাওয়া থ্যালাসেমিয়ায় আক্রান্ত সাইফের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হবে কি?

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৬, ২০১৬ ৩:৩৭ অপরাহ্ণ

Tanvier Mahtab saifস্টাফ রিপোর্টার : ঘাতক ব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র পরিবারের মেধাবী স্কুলছাত্র তানভীর মাহতাব সাইফ (১২) এবার পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সাইফ শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া সওদাগর বাড়ির দরিদ্র এমদাদুল হকের দ্বিতীয় সন্তান। সে শ্রীবরদী নবজাগরণ জুনিয়র প্রি-ক্যাডেট স্কুল থেকে পিএসসি পরীক্ষায় অংশ নেয়। এখন সে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সাইফ লেখাপড়া করে চিকিৎসক হতে চায়। কিন্তু মরণব্যধি থ্যালাসেমিয়া কাটিয়ে উঠে আদৌ কি পূরণ হবে সাইফের স্বপ্ন ?
সাইফের মা ইসরাত জাহান জানান, জন্মের ৩ বছর বয়স থেকেই সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ায় প্রতিমাসে তার শরীরে নতুন রক্ত প্রতিস্থাপন করতে হচ্ছে। তার বাবা একটি প্রাইভেট কোম্পানীতে স্বল্প বেতনভোগি কর্মচারী হওয়ায় অসুস্থ ছেলের ব্যয়বহুল চিকিৎসায় ইতোমধ্যে তার স্থাবর-অস্থাবর সকল সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব প্রায়। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ খ্যাতনামা চিকিৎসকদের স্মরণাপন্ন হলেও আজোবধি থ্যালাসেমিয়া হতে মুক্তি মিলেনি ওই হতভাগ্য শিশুটির। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমোটোলজি বিভাগের প্রফেসর ডাঃ তাসনিম আরার তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। পুরোপুরি সেরে উঠতে তার জরুরি ভিত্তিতে বোনমেরু ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। আর এতে খরচ হবে প্রায় ১৫ লাখ টাকা। ওই খরচ যোগাতে ইতোপূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হলেও সাড়া মেলেনি। এমতাবস্থায় মেধাবী স্কুলছাত্র সাইফের জীবন বাঁচাতে আবারও সমাজের বিত্তশালী, সুহৃদ ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ ইসরাত জাহান, হিসাব নং ০২০০০০৫৬৫৮৮১৫, অগ্রণী ব্যাংক লিঃ, শ্রীবরদী শাখা, শেরপুর, বিকাশ নম্বর ঃ ০১৭১১৫১৬০১৬।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads