ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তির অনুমতি পেলো ৩ সিনেমা, অপেক্ষায় শাকিবের ‘বরবাদ’

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৫, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ৪টি সিনেমা। ওই ৪ সিনেমা নিয়েই চলছে আলোচনা। সিনেমাগুলো হল- ‘জ্বীন ৩’, ‘জং‌লি’, ‘দাগি’ ও ‘বরবাদ’। এর মধ্যে ২৫ মার্চ মঙ্গলবার ৩টি সিনেমা মুক্তির জন্য অনুমতি দিয়েছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। এখন শুধু বাকি রইলো শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি।

Shamol Bangla Ads

জানা যায়, এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলী ও দিঘীকে। সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে ‘জংলি’ সিনেমার প্রযোজক অভি বলেন, ঈদের সিনেমা হিসেবে প্রথম বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘জংলি’। পাশাপাশি সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। এই ছবিতে সিয়াম আহমেদ যে পরিশ্রম করেছেন তা দেখেও মুগ্ধতা প্রকাশ করেছেন তারা। আমার বিশ্বাস সিনেমা হলে জংলি দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবে।

‘জ্বীন থ্রি’ নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত হরর ঘরানার এই সিনেমায় আব্দুন নূর সজলের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফিরলেন নায়িকা। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর ‘জ্বীন থ্রি’ সিনেমার প্রযোজক অব্দুল আজিজ বলেন, কয়েকদিন আগে আমরা সিনেমাটি সেন্সর সার্টিফিকেট বোর্ডে জমা দিয়েছিলাম। বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন এবং প্রসংশা করেছেন। আজ আমরা সার্টিফিকেট হাতে পেয়েছি। আশাকরি দর্শকের ঈদ আনন্দ আরও বেড়ে যাবে।

Shamol Bangla Ads

শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটি নির্মিত হয়েছে অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে। এ ছবি দিয়ে ২ বছর পর বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। সঙ্গে আছেন নিশোর প্রথম সিনেমার নায়িকা তমা মির্জাও। এতে আরো অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। ‘দাগি’ সিনেমার নির্মাতা শিহাব শাহীন বলেন, বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ‘ইউ’ (সার্বজনীন) সার্টিফিকেট পেয়েছে। সিনেমাটির রানটাইম ২ ঘণ্টা ২২ মিনিট ৩৬ সেকেন্ড। এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দাগি’। সবার সঙ্গে সিনেমা হলে দেখা হবে।

এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আজ জমা পড়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমা শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে নাচবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

Need Ads
error: কপি হবে না!