ads

শনিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১:৩৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করে করা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা ৪২ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত শেষ হয় বেলা ১১টা ৬ মিনিটে।
আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম হযরত মাওলানা মুহাম্মদ জোবায়ের। আরবি ও বাংলা ভাষায় মোনাজাত পরিচালনা করেন তিনি। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে ইজতেমাস্থলের আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।
মোনাজাতে মাওলানা জোবায়ের প্রথম ১৩ মিনিট পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো উচ্চারণ করেন। শেষ ১১ মিনিট দোয়া করেন বাংলা ভাষায়। মোনাজাতটি বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ চারপাশের এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিসসহ সবকিছু বন্ধ রাখা হয়।
মোনাজাতে অংশ নিতে সকালে থেকেই ঢাকার চারপাশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটেই টঙ্গীর বিশ্ব ইজতেমাস্থলে পৌঁছান। সকাল ৯টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেন।

Need Ads
error: কপি হবে না!