ads

বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ১৭-১৮ জানুয়ারি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ১৪, ২০১৬ ৬:৫৫ অপরাহ্ণ

Digital Mela-1স্টাফ রিপোর্টার : শেরপুরে দুই দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা আগামী ১৭-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ১৭ জানুয়ারি রবিবার সকালে এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করবেন হুইপ মো. আতিউর রহমান আতিক। ডিজিটাল মেলা উপলক্ষে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠানের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে এ ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। এবারের ডিজিটাল মেলায় সরকারী ই-সেবা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন কেনাবেচা ও এনজিও’র ৩০ টি স্টল স্থাপন করা হবে। মেলায় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইন সেবা সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, অনলাইন ক্যুইজ, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। মেলায় ‘মাল্টিমিডিয়া কাশরুম’ ও ডিজিটাল সেন্টার : জনগণের দোরগোড়ায় সেবা’ সংক্রান্ত সেমিনার আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মেলামঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত ডিজিটাল মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অভিষেক দাস প্রমুখ বক্তব্য রাখেন। এতে প্রেস কাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিংয়ে সাংবাদিক হাকিম বাবুলের প্রস্তাবে জেলার ডিজিটাল সেবা সংক্রান্ত বিষয় অনুসন্ধানী প্রতিবেদন/গঠনমুলক সংবাদের জন্য জেলা প্রশাসক এবছর থেকে ডিজিটাল মেলায় ৩ জন সাংবাদিককে পুরস্কার প্রদান করার ঘোষণা করেন। ওই ঘোষণায় উপস্থিত সাংবাদিকরা জেলা প্রশাসনকে অভিনন্দন জানান।

Need Ads