ads

রবিবার , ১৩ ডিসেম্বর ২০১৫ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পতাকা বিক্রির ধুম

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ১৩, ২০১৫ ৩:০৬ অপরাহ্ণ

Potaka Bikretaঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে পতাকা কেনা-বেচার ধুম পড়ে গেছে। ভ্রাম্যমান পতাকা বিক্রেতারা ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছে। বিজয় দিবসের দিন যতই ঘনিয়ে আসছে পতাকা ক্রয়-বিক্রয় ততই বৃদ্ধি পাচ্ছে। ছোট, বড়, মাঝারি ও ছোটমনিদের পতাকা স্টিকার বিক্রি করা হচ্ছে। কথা হয় ভ্রাম্যমান পতাকা বিক্রেতা মোঃ সোহেল (২৫) শেখের সাথে। সোহেল শেখ গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার পর্দকান্দা গ্রামের আবু বক্করের ছেলে। সে জানায়, তারা ২০ জন ভ্রাম্যমান পতাকা বিক্রেতা শেরপুরে এসেছেন আরো ১৫ দিন আগে। তারা শেরপুর জেলার ৫টি উপজেলায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করে আসছে। পতাকা বিক্রি করে আয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে সোহেল জানায়, পতাকা বিক্রি করে লাভবান হওয়ায় তাদের মুল উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্যে দেশাত্ববোধ সম্পর্কে সাধারন মানুষের মনে দেশ প্রেম জাগিয়ে তোলা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads