ads

বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের ৯ পৌরসভায় মেয়র পদে ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩, ২০১৫ ৫:০০ অপরাহ্ণ
ময়মনসিংহের ৯ পৌরসভায় মেয়র পদে ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ৯টি পৌরসভার নির্বাচনকে ঘিরে গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মেয়র পদে ৪৬ জন, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৪৩ জন প্রার্র্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে ফুলপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৪৫ ও সংরতি মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
গফরগাঁওয় পৌরসভায় নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি’র একক প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩৭ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
নান্দাইল পৌরসভায় মেয়র পদে ৭ জন প্রার্থী, কাউন্সিলর পদে ৩৪ ও সংরতি মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গৌরীপুর পৌরসভায় মেয়রপদে ৫ জন, ৯টি ওয়ার্ডের কাউন্সিলার পদে ৪২জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী ১৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
ত্রিশাল পৌরসভার মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৩৭ প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
ফুলবাড়ীয়া পৌরসভায় মেয়র পদে ৪ জন, কাউন্সিল পদে ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়রপত্র জমা দিয়েছেন।
ঈশ্বরগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিল পদে ২৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়রপত্র জমা দিয়েছেন।
ভালুকা পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

Need Ads
error: কপি হবে না!