শ্যামলবাংলা বিনোদন : এবার ক্রিকেট নিয়ে গান গাইলেন পড়শী। গানটির শিরোনাম হচ্ছে ‘জয় হবেই হবে’। গানটির সুর করেছেন ইমরান। পড়শীর সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। বুধবার সন্ধ্যায় ইমরানের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন পড়শী।
এ ব্যাপারে পড়শী বলেন, ক্রিকেট আমার পছন্দের খেলা। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ক্রিকেট নিয়ে গান করব। সারা দেশে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আমেজ। এই সুযোগটা মিস করতে চাইনি। আশা করছি, চমৎকার কথা আর সুরের এই গানটি সবার ভালো লাগবে। তিনি আরও বলেন, গানটি দুভাবে গাওয়া হয়েছে। আর তা আমার পরবর্তী অ্যালবামে রাখব। গানটি এখন ফেসবুকে দিচ্ছি। গানটির একটি মিউজিক ভিডিও তৈরির ইচ্ছা আছে।




