ads

শনিবার , ২১ নভেম্বর ২০১৫ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘যতদিন প্রয়োজন ততদিন ফেইসবুক বন্ধ থাকবে’

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৫ ২:০০ অপরাহ্ণ

tarana halimশ্যামলবাংলা ডেস্ক : জননিরাপত্তা ও জনস্বার্থে যতদিন প্রয়োজন ততদিন ফেসবুক বন্ধ থাকবে। আজ রাজধানীর একটি হোটেলে ‘মোবাইল ডিভাইস অ্যান্ড ইটস রোল ইন ন্যাশনাল সিকিউরিটি’ বিষয়ক একটি গোল টেবিল সেমিনারে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেসবুক সহ যে সব ইন্টারনেট অ্যাপস বন্ধ রয়েছে তা বন্ধ থাকবে। গোলটেবিল বৈঠকের আয়োজন করেন টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।
গত বুধবার থেকে ফেসবুক,ভাইবার,হোয়াট’স অ্যাপ, টুইটার, ইমো সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সরকার। তারানা হালিম বলেন, ‘দেশের স্বাধীনতার যুদ্ধে ছাত্র সমাজ সহ দেশের জনগণ যেরকম ত্যাগ স্বীকার করেছেন সেভাবেই বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে ইন্টারনেটের সীমিত ব্যবহারের বিষয়টি মেনে নিয়ে একই রকম কন্ট্রিবিউশন রাখবেন।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জনগণের নিরাপত্তার স্বার্থেই এসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। তারপরেও অনেকেই বিকল্প উপায়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।’
তবে বিকল্প উপায়ে ইন্টারনেটের এই ব্যবহার নাশকতাকারীদের খুব বেশি সুবিধা প্রদান করবে না দাবি করেন তারানা হালিম। কারণ হিসেবে তিনি বলেন,‘বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে আমরা তদারকির আওতায় আনতে পারছি। এছাড়া তারা ইন্টারনেটের স্পিড খুব বেশি পাচ্ছে না। ফলে বিকল্প উপায়ে ফেসবুকের ব্যবহার খুব বেশি নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads