ads

সোমবার , ১৬ নভেম্বর ২০১৫ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বাসচাপায় শিশু নিহত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১৬, ২০১৫ ২:৪১ অপরাহ্ণ

Road accident 2নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বাসচাপায় জহুরা খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। ১৫ নভেম্বর রবিবার বিকেলে উপজেলার নলজোড়া বাজারে ওই দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা উপজেলার রাজনগর ইউনিয়নের চাদগাঁও গ্রামের দুলাল হোসেনের কন্যা।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার নলজোড়া বাজার এলাকায় সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাস্তা পারাপারের সময় নালিতাবাড়ী থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জহুরা ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় জনতা বাসটিকে আটক করে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয়। এতে শেরপুর-নালিতাবাড়ী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ওই সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে রাস্তার ব্যারিকেড তুলে নেয় এলাকাবাসী। বাসটি আটক হলেও এর চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন জানান, ওই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads