ads

রবিবার , ৮ নভেম্বর ২০১৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় : প্রতিবাদে শেরপুরে জাসদ ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৫ ৬:২৪ অপরাহ্ণ

Sherpur JSD Chattraleageস্টাফ রিপোর্টার : শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে এবং বর্তমানে এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাসদ সমর্থিত ছাত্রলীগ। ৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের আয়োজনে ডিসি অফিস গেইট চত্বরে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শাজাহান আলী সাজু। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জ্যোতি বিকাশ শিকদার। জেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, একেএম ছামেদুল হক, শাজাহান কিবরিয়া লাল, আরিফুল হক প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ছাত্রদের যখন নিশ্চিন্তে লেখাপড়া করার সময়, তখন এসএসসি ফরম ফিলাপের টাকা সংগ্রহ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন। শিক্ষা মৌলিক অধিকার হলেও এটি এখন লুটেরা শ্রেণির হাতে জিম্মি হয়ে পড়েছে। তাই কিন্ডারগার্ডেন, ক্যাডেট কলেজ ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের লাগামহীন বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিরোধ আন্দোলন করা ছাড়া আর কোন পথ খোলা নেই। তারা অবিলম্বে এসএসসি পরীক্ষায় ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। একইসাথে সকলের জন্য বৈষম্যহীন সার্বজনীন শিক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Need Ads