ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেলিকম অপারেটরদের তোপের মুখে হোয়াটসঅ্যাপ

খবর টি পড়েছেন : ১৮৭
টেলিকম অপারেটরদের তোপের মুখে হোয়াটসঅ্যাপ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Whats-appsশ্যামলবাংলা ডেস্ক : হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, উইচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারারীদের কাছে দ্রুত জনপ্রিয় হচ্ছে। এর ফলে কমছে ফোন কল ও মোবাইল এসএমএসের ব্যবহার। বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জনপ্রিয়তার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ছে ভারতের টেলিকম অপারেটররা। তাদের উদ্ধারে এগিয়ে এসেছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা (টিআরএআই)। হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, উইচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলো থেকে অর্থ আদায় করার পরিকল্পনা করছে টিআরএআই। এনডিটিভি এক প্রতিবেদনে ওাই খবর প্রকাশ করেছে।
টিআরএআইয়ের এ পরিকল্পনার সমালোচনা করে প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্ট্যান্ট মেসেজিং বিকশিত হতে না দিলে ইন্টারনেট ব্যবহারকারী, ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, টেলিকম অপারেটরদের লাভ কমলেও ভিওআইপির কল্যাণে দূরে কল করার খরচ কমেছে আর ওয়েব মেসেঞ্জারের কল্যাণে বিনা মূল্যের এসএমএস-সেবা পেয়ে মোবাইলে পয়সা খরচ করে বার্তা পাঠানো কমেছে। ব্যবসার প্রেক্ষাপট এখন বদলেছে। অতীতে আঁকড়ে না থেকে সবাইকে বাস্তবতা মেনে নেওয়ার কথা বলা হয়েছে। এর পক্ষে যুক্তি দেওয়া হয়েছে, পাবলিক পে-ফোনের ব্যবহার কমে যাওয়ায় এখন মোবাইল অপারেটররা নিশ্চয়ই ক্ষতিপূরণ দিতে যাবেন না। এ ছাড়া অপারেটররা টুজি বা থ্রিজি নেটওয়ার্ক সংযোগ একেবারেই বিনা মূল্যে তো আর দেয় না। ডাটা ব্যবহারের জন্য প্রতি মাসে খরচ দিতে হয় ব্যবহারকারীকে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশনগুলো থেকে অর্থ আদায়ে মোবাইল অপারেটরদের প্রস্তাবনা ব্যর্থ হলে অ্যাপ্লিকেশনগুলোর নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন করে অভিযোগ শোনা যাবে। এখন ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থাকেই লাখ লাখ মানুষের সুবিধা ও প্রযুক্তি ব্যবসা এগিয়ে নেওয়ার বিষয়টি মাথায় রেখে নীতি নির্ধারণ করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিমেইল ইয়াহুতে ফোন নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে পরবর্তী সংবাদ এবারও বোর্ড সেরা রাজশাহী কলেজ