নালিতাবাড়ী প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল অর্ফানেজ মামলার উদ্বৃতি দিয়ে বলেছেন, যারা এতিমদের টাকা মারেন তারা চোর। আর বিএনপি চোরের দল। তিনি ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাছগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শীতের কম্বল ও সোলার বাতি বিতরণকালে ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার ছেলে আইটি বিশেষজ্ঞ। আর খালেদা জিয়ার ছেলের মানি লন্ডারিং মামলার শাস্তি হয়েছে। সে ইন্টারপুলের ফেরারী আসামী। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন, সবার হককে ফিরিয়ে দেওয়া এটা ইসলামের শিা। আর এই হক শেখ হাসিনাই একমাত্র ফিরিয়ে দিয়েছে।
এ সময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




