নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ী ঢল ও অতিবৃষ্টিতে তিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে চারটি ইউনিয়নে এক হাজার ১৩০ জন তিগ্রস্ত কৃষককে এক কেজি করে সরিষার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, চলতি বছরে পাহাড়ী ঢল ও অতিবৃষ্টিতে উপজেলা চারটি ইউনিয়নে রোপা আমন তিগ্রস্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে এক আলেচানাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল ও কৃষক প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।




