ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রৌমারী সীমান্তে হাতির কান্না

খবর টি পড়েছেন : ২২২
রৌমারী সীমান্তে হাতির কান্না
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : এক সঙ্গীকে হারিয়ে প্রতি রাতে সঙ্গীর কবরের পাশে কান্নায় ভেঙ্গে পড়ছে জংলী হাতির পাল। তাদের কান্নার তীব্র শব্দে রাতের ঘুম হারাম হয়ে গেছে সীমান্তবাসীর। আগুন জ্বালিয়ে ও পটকা ফুটিয়ে তাড়াতে হয় হাতির পালকে। এ অবস্থা গত ৩ দিন ধরে চলছে। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ভারত-বাংলার উভয় সীমান্তের মানুষ। রৌমারী সীমান্তের বালিয়ামারী সীমান্তের ঘটনা এটি।
বিজিবি ও গ্রামবাসী সূত্রে জানা যায়, প্রতি বছরের শুকনা মওসুমে ওই সীমান্ত দিয়ে ধান খেতে শত শত পাহাড়ি হাতি নেমে আসে। রোববার রাতেও তারা এসেছিল ধান খাওয়ার জন্য। কিন্তু কি কারণে যেন একটি হাতি সেখানেই মারা পড়ে। পরদিন সোমবার সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে হাতিটিকে মাটি চাপা দেয় সেখানকার আদিবাসীরা। ওই মৃত হাতিকে শোক জানাতে এখন প্রতি রাতেই ওরা দল বেধে সেখানে আসে এবং তীব্র শব্দে কান্নাকাটি করছে।
বালিয়ামারী গ্রামের শাহজাহান আকুল জানান, মধ্য রাতে হাতির পাল দলবেধে হাতির কবরের  পাশে এসে কান্নাকাটি করছে। আমরা অনেক ভয়ে আছে যদি তারা রেগে গ্রামবাসীর উপর হামলা করে। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। ফলে রাত জেগে পাহারা দিচ্ছি।
বালিয়ামারী বিজিবি ক্যাম্পের সুবেদার আমীর খসরু জানান, হাতির এমন কান্ডে আমরা সর্বচ্চ সতর্কাবস্থায় আছি। যে কোন মুহুর্তে আক্রমনাত্মক ঘটনা ঘটালে তা প্রতিহত করার ব্যবস্থা আমাদের রয়েছে। সীমান্তেও টহল জোদার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝালকাঠির রাজাপুরে নেশার টাকা না দেয়ায় পিতাকে পিটিয়ে… পরবর্তী সংবাদ কাঠালিয়ায় যুবলীগের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত