ads

মঙ্গলবার , ২০ অক্টোবর ২০১৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোনো ধর্ম সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না: প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২০, ২০১৫ ৮:৩৩ অপরাহ্ণ

hasina 50_শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার কোনো সংঘর্ষ, সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না। বরং সরকার চায় সকল ধর্মের মানুষ তার নিজ বিশ্বাস ও মর্যাদা নিয়ে বেঁচে থাকবে।’ শেখ হাসিনা বলেন, ‘কোনো ধর্মই সংঘর্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সমর্থন করে না। কিছু লোকের মধ্যে খারাপ মনোভাব রয়েছে। ফলে আমরা চাই জনগণ মুক্ত চিন্তার হবে। তারা একে অন্যকে সম্মান দেবে। আমরা বিশ্বাস করি, এই বিশ্বাসই সকলের জন্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে পারে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং ঢাকা রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের লোকদের উদ্দেশে বক্তৃতাকালে এ কথা বলেন। খবর বাসসের প্রধানমন্ত্রী প্রথমে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং পরে ঢাকা রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ এবং সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক।
এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। ঢাকা রামকৃষ্ণ মিশনের কর্মকর্তারাও সেখানকার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সকল সদস্যকে তার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ধর্ম যার যার উৎসব সকলের।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!