ময়মনসিংহে র্যাবের অভিযানে অস্ত্রসহ ৪ জঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। ৩ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ওই ঘটনা ঘটে।

র্যাব-১৪-এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হান্নানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গীদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। তিনি আরও বলেন, কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, ৩টি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ৪ জনের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। পরে ওই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব-১৪-এর অধিনায়ক।









