ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্মঘাতী বোমা হামলায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী নিহত

খবর টি পড়েছেন : ২১৫
আত্মঘাতী বোমা হামলায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

suzaশ্যামলবাংলা ডেস্ক : আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) সুজা খানজাদাসহ ১০ জন নিহত হয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ড. সৈয়দ এলাহি ওই ঘটনার কথা নিশ্চিত করেছেন।
দেশটির প্রভাবশালী জাতীয় দৈনিক ডন অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে জানায়, রোববার খানজাদার নিজের বাড়ি সাদী খানে রাজনৈতিক কার্যালয়ে একটি সালিস বৈঠক চলাকালে এ হামলার ঘটনা ঘটে। ডনের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর ভবনটির ছাদ ধসে পড়ে। খানজাদার ওই কার্যালয়ে সালিস বৈঠকের সময় ৫০ থেকে ১০০ মানুষ উপস্থিত ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অধিকাংশই আটকা পড়েছেন। ভবনটির ধ্বংসস্তূপ থেকে যাদের লাশ উদ্ধার হয়েছে তাদের মধ্যে উপ পুলিশ সুপার হাজরো সৈয়দ শওকত শাহের লাশও আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের দাবি, নিষিদ্ধঘোষিত লস্কর-ই-জাংভি এ বোমা হামলার দায় স্বীকার করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাদারীপুরে ২ স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধনে পুলিশের বাধা পরবর্তী সংবাদ আফগানদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে বাংলাদেশ