রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : যুদ্ধাপরাধ মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে তার জন্মস্থান রাউজানে কয়েক’শ মানুষ বৃষ্টিতে এক ঘন্টা দাড়িঁয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এদিকে সা-কা চৌধুরীর এই মামলার রাষ্ট্র পরে এক সাী মারা গেছে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই শনিবার। তার নাম সুজিত মহাজন। বাড়ি রাউজানের ঊনসত্তুরপাড়ায়। তিনি এখানে গণহত্যার শিকার যোগেশ মহাজনের পুত্র। সা-কা চৌধুরীর চুড়ান্ত রায়ের দুদিন আগে রায় কার্যকর করা ও বহাল রাখার দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয় উপজেলা সদর মুন্সির ঘাটায়। চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে এই কর্মসূচি পালিত হয় গতকাল ২৬ জুলাই রোববার। মানব বন্ধনে একাত্বতা প্রকাশ করেন রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা। এখানে কর্মসূচি শেষে সংপ্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার আবু জাফর চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে কর্মসূচিতে অংশ গ্রহনকারীরা বক্তাগণ বলেন মানবতা ও যুদ্ধাপরাধের জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে আদালতের রায় বহাল রাখার দাবি গোটা জাতির। এেেত্র কোনো শৈতল্য জাতি মেনে নেবে না। এখানে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবী,মুক্তিযোদ্ধা তোফাইল আহমদ, রফিকুল ইসলাম,ইউছুপ খান, অলকেশ বড়–য়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা নাঈম উদ্দিন, আবদুল লতিফ, আবু ছালেক প্রমূখ।




