ads

রবিবার , ২৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর য্দ্ধু দিবস পালিত

খবর টি পড়েছেন : ২০৬
কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর য্দ্ধু দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Netrokonaমোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোনা) : ২৬ জুলাই ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস যথাযথ কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে নাজিরপুর ত্রি-মুখী রাস্তায় নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পন ও দোয়া শেষে লেংগুরা ফুলবাড়ী সাত শহীদের কবর স্থানে পুলিশ ও মুক্তিযোদ্ধাদের প হতে শ্রদ্ধাঞ্জলী ও বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। দুপুরে লেংগুরা উচ্চ বিদ্যালয় মাঠে শহীদদের স্মরনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল আমীন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মুর্শেদ খান বীর বিক্রম। জেলা প্রশাসক, নেত্রকোণা ড. তরুন কান্তি শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এনামুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চন্দন বিশ্বাস প্রমুখ। ১৯৭১ সনের এ দিনে পাক হানাদার বাহিনীর সাথে নাজিরপুরে সম্মুখ যুদ্ধে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। ঐতিহাসিক এ যুদ্ধকে সামনে রেখে প্রতি বছর জেলা ও উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করে আসছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের আশায় সোহাগপুরের সেই বিধবারা পরবর্তী সংবাদ সাকা চৌধুরীর ফাঁসির রায় বহালের দাবিতে রাউজানে মানববন্ধন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads