কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে এক গৃহবধুকে চেতনানাশক ঔষধ মিশানো সিংগাড়া খাইয়ে অচেতন করে ধর্ষণের ঘটনায় পুলিশ ধর্ষক মুছা মোল্যাকে (৫৬) আটক করেছে।
থানা পুলিশ জানায়, ২৮ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তেঘরি গ্রামের এক গৃহবধূকে একই গ্রামের মৃত তাহের মোল্যার ছেলে মুছা মোল্যা বিভিন্ন বিষয়ে আলাপকালে বাজার থেকে আনা চেতনা নাশক ঔষধ মেশানো সিংগাড়া খাওয়ায়। একপর্যায় ওই গৃহবধূ অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করে। পর দিন সকালে প্রতিবেশীরা তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে খূলনা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৭ মে ওই গৃহবধূ বাদি হয়ে থানায় মুছা মোলাসহ একই গ্রামের মৃত তাহের মোল্যার ছেলে কওসার মোল্যা ও বুড়িহাটি গ্রামের মৃত কোমর আলির ছেলে ইনছার আলির নামে মামলা দায়ের করে। রোববার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মুছা মোল্যাকে আটক করে । সোমবার সকালে আটককৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত
যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় শুশিল মজুমদার(৭০) নামে একজন নিহত হয়েছে। প্রত্যদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শুশিল মজুমদার সোমবার বিকেলে কেশবপুর শহরের প্রেসকাবের সামনে তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে কেশবপুর বাস ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছলে ট্রাকের চাকায় পিষ্ট হলে তাকে দ্রুত কেশবপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




