ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে সন্ত্রাসীদের হুমকীতে ইঞ্জিনিয়ারের পলায়ন

খবর টি পড়েছেন : ২১০
জামালপুরে সন্ত্রাসীদের হুমকীতে ইঞ্জিনিয়ারের পলায়ন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি : সন্ত্রাসীদের হুমকীতে জামালপুর সরিষাবাড়ী উপজেলা ইঞ্জিনিয়ার শাহিনুজ্জামান অরুনক লাঞ্ছিত এবং সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকীতে পালিয়েছেন। হুমকী পেয়ে প্রাণরক্ষায় ২৭ এপ্রিল রাতেই ভাড়া বাসা থেকে পালিয়ে গ্রামের বাড়ি চলে যান বলে জানা গেছে।
২৭এপ্রিল সোমবার রাতে পৌরসভার শিমলা বাজার থেকে সন্ত্রাসীরা ওই ইঞ্জিনিয়ারকে এক-দেড় ঘন্টার মধ্যে সরিষাবাড়ী ত্যাগের সময় বেধে দেয় বলে ইঞ্জিনিয়ারের পারিবারিকভাকে অভিযোগ নিশ্চিত করেছেন।
উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান অরুন রাতে ভাড়া বাসায় দরজায় লাথি দেয়। সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তার স্ত্রীকে নিয়ে অধাঘন্টার মধ্যে সরিষাবাড়ী ত্যাগের আল্টিমেটাম দেয়।

Shamol Bangla Ads

প্রকৌশলী শাহিনুজ্জামান অরুণ এর কারণ জানতে চাইলে- সন্ত্রাসীরা তাকে লাঞ্ছিত করে বাসা থেকে বের করে দেয়। অরুনের পরিবার জানায়, ঘটনার সময় জামালপুর স্থানীয় সরকার নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান ওয়াহাব খানকে বিষয়টি জানানো হয়। তিনি কোন পদপে না নেয়ায় শাহিনুজ্জামান অরুন রাতেই স্ত্রী এবং তিন মাসের কন্যা সন্তানকে নিয়ে প্রাণ বাঁচাতে কুষ্টিয়ার মীরপুর নিজ গ্রামে চলে যান।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান অরুন ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন- মূলত: আর্থিক সুবিধা নাদিতে পারার ক্ষোভে উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ক্যাডাররা ঘটনাটি ঘটায়। সন্ত্রাসীদের ভয়ে চলে আসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত পরবর্তী সংবাদ জাতীয় আইগত সহায়তা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা