ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন

খবর টি পড়েছেন : ২১৫
গোপালপুরে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘সরকারি আইন সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিস্পত্তি হলো এবার’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা লিগ্যাল এইড কমিটির ব্যবস্থাপনায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেনের নেতৃত্বে বেলা ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরিদুল হাসানের সভাপতিত্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লিগ্যাল এইড টাঙ্গাইলের প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ সিটি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) মরিয়ম আক্তার মুক্তা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম খাসনবীশ।
পরে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে এক সাইকেল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় আইগত সহায়তা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মহিলার লাশ উদ্ধার