মেহের আমজাদ,মেহেরপুর : “সরকারি আইন সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার; বিকল্প বিরোধ নিষ্পত্তি হলো এবার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে পালিত হলো জাতীয় আইন সহায়তা দিবস।
দিবসটি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে রঙ বে-রঙের বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন মেহেরপুরের জেলা ও দায়রা জজ রবিউল হাসান। পরে জেলা ও দায়রা জজ রবিউল হাসানের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা জজ টি.এম মুসা, যুগ্ম জেলা জজ আব্দুল হামিদ, পুলিশ সুপার হামিদুল আলম, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জিপি অ্যাড. শাহজান আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেনসহ জেলার আইনজীবীগন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ গ্রহণ করেন।
এদিকে বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা ও দায়রা জজ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা জজ টি.এম মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুল রহমান খান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। যুগ্ম জেলা জজ আব্দুল হামিদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জিপি অ্যাড. শাহজান আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আসাদুল আযম খোকন, অ্যাড. ইব্রাহিম শাহীন, অ্যাড. কাজি শহিদুল হক, অ্যাড. আফরোজা বেগম ফাতেমা, পলাশিপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী প্রধান আলহাজ মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক খান প্রমুখ।









