ads

সোমবার , ১৪ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বাস-অটোরিকশা-মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

খবর টি পড়েছেন : ১৭৯
ময়মনসিংহে বাস-অটোরিকশা-মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের গৌরীপুরে বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার ত্রিমুখী সংর্ঘষে দুই চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। ১৪ জুন সোমবার বিকেলে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-রুকনা কান্দা গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে সিএনজিচালক সুরুজ আলী ও চরনিখলা গ্রামের ছাবের উদ্দিনের ছেলে মাহিন্দ্রার যাত্রী আব্দুর রাশিদ (৬৫)।

Shamol Bangla Ads

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বড়ইতলা নামক স্থানে আসতেই দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সুরুজ আলী মারা যান। এসময় ঈশ্বরগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি মাহিন্দ্রা বাসকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রার যাত্রী আব্দুর রাশিদ মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুজিববর্ষে ৯০১ কোটি টাকার যুবঋণ বিতরণ : সংসদে… পরবর্তী সংবাদ পরীমণির মামলায় মাদকসহ নাসির উদ্দিনসহ ৫ জন গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads