শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা শাখার আহব্বায়ক কমিটি গঠিত হয়েছে। ২৬ নভেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট স্বাক্ষরিত ২৯ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। ৯০ দিনের মধ্যে উপজেলার সকল শাখা কমিটি সম্পন্ন করে জেলা ছাত্রলীগের নিকট প্রেরণ করার শর্ত উলেখ করে কমিটি অনুমোদিত হয়। অনুমোদিত কমিটিতে মেরাজ উদ্দিন চৌধুরীকে আহব্বায়ক, জিয়াউল হক জেনারেল ও রনি মোদক কে যুগ্ম আহব্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রকিব হাসান, মাহবুবুর রহমান, মনিরুজ্জামান রুমান, আমিনুল ইসলাম টাইগার, সানোয়ার হোসেন সানু, মিরাজ আল রাফসান হাবি প্লাবন, হামিদুর রহমান, আল মাহমুদ রাসেল, রাজিব আহমেদ, রতন মিয়া, মৃনাল মিয়া, আকাশ মিয়া, সিয়াম হোসাইন, সাকিন আলম সজিব, জাহাঙ্গীর আলম, মনির মিয়া, আলমগীর হোসেন আতিকুর রহমান, সাকিব রহমান রাফি, রুবেল মিয়া, জুয়েল মিয়া, ফরহাদ আলম সুমন, কাউসার আহমেদ, সাখাওয়াত হোসেন বিদ্যুৎ, লুৎফর রহমান সুমন, রাজিব হোসেন, মাসুদ রানা, আবু হানিফ ও আব্দুলাহেল খসরু।
সন্ধ্যা ৬টায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের শ্রীবরদী বাসষ্ট্যান্ডে বিপুল সংখ্যক সমর্থকরা শোভাযাত্রা নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী কলেজ রোড আওয়ামীগের অস্থায়ী কার্যালয়ে সমবেত হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহব্বায়ক মোতাহারুল ইসলাম লিটন, যুবলীগ নেতা আহসান হাবিব শাকিল, ছাত্রলীগের আহবায়ক মেরাজ উদ্দিন চৌধুরী, যুগ্ম আহব্বায়ক জিয়াউল হক জেনারেল, রনি মুদক প্রমুখ। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছে উপজেলা আ’লীগের আহব্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা।









