ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

খবর টি পড়েছেন : ২২০
পাবনায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Hottaইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনার দোগাছী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কাজী খাইরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ২৭ নভেম্বর বুধবার রাত ১১ টার দিকে সদর উপজেলার দোগাছী ইউনিয়ন চর কোষাখালীতে এ ঘটনা ঘটে। নিহত কাজী খাইরুল ইসলাম পার্শ্ববর্তী চর রাধাকান্তপুর গ্রামের কাজী কোরবান আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাত ১১ টার দিকে খাইরুল মোটর সাইকেলযোগে চর কোষাখালীস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান পোট্রি খামার থেকে বাড়ি ফেরার পথে ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঁেপৗছিলে দূর্বৃত্তরা তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ করে গুলি চালায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা খাইরুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে আনার পথেই সে মারা যায়। এ ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা পরবর্তী সংবাদ রামগঞ্জে পিএসসি পরীক্ষায় নকলে বাধা দেয়ায় শিক্ষা অফিসার…