ঝালকাঠি প্রতিনিধিঃ মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক উপজেলা পর্যায়ে এক সভা সোমবার সকাল ১১টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউএস আইডির অর্থায়নে সেইভ দ্যা চিল্ডেন এর সহযোগীতায় মা মনি হেল্থ সিস্টেম্স স্ট্রেংদেনিং প্রকল্প এর আয়োজন করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন, ভাইস চেয়ারম্যান,মোঃ এমাদুল হক মনির, মোসাঃ ফাতেমা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ জাফর আলী খান, ঝালকাঠির উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাঃ ফেরদৌসি বেগম, মা মনির ঝালকাঠির কিউএ ম্যানেজার আবু হাসনাত মোঃ শাকিল, বিএমসিবিএস মোসাঃ রওশনারা, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ আক্তার হোসেন নিজাম মিরবহর, শিশির দাস উপস্থিত ছিলেন। সভায় মা ও নবজাতকের স্বাস্থ্যর বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, স্বাস্থ্য কর্মি ও সাংবাদিকরা অংশ গ্রহন করেন।









