ads

সোমবার , ২৪ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোল্ডেন লাইফ ইনসিওরেন্সে বীমা করে গ্রাহক বিপাকে : হোসেনপুরে ভুয়া রশিদে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

খবর টি পড়েছেন : ১৯৮
গোল্ডেন লাইফ ইনসিওরেন্সে বীমা করে গ্রাহক বিপাকে : হোসেনপুরে ভুয়া রশিদে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের কিশোরগঞ্জের হোসেনপুর শাখা অফিসের বিরুদ্ধে ভুয়া রশিদে বীমা গ্রাহদের প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ফলে জমাকৃত টাকা ফেরত ও প্রতারনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভুক্তভোগীরা গত ১৮ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগপত্র দাখিল করে জরুরি প্রতিকার চেয়েছেন।
অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানাযায়, গত ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ওই বীমা কোম্পানীর হোসেনপুর শাখায় কর্মরত অসাধু কর্মকর্তা-কর্মচারীরা ভুয়া রশিদের মাধ্যামে প্রিমিয়ামের টাকা উত্তোলন করে জেলা অফিসে জমা না দিয়ে ১২ লাখ ৮২ হাজার ৭১৫ টাকা আত্মসাত করেন। বিষয়টি দীর্ঘদিন পর গ্রাহকরা জানতে পেরে কিশোরগঞ্জ জেলা অফিসে খোঁজ নিয়ে দেখেন তাদের প্রিমিয়ামের কিস্তির টাকা জেলা অফিসের রেজিষ্টারে এন্ট্রি হয়নি এবং হোসেনপুর বীমা অফিসের বিভিন্ন সময়ে ইস্যুকৃত রশিদ গুলোও ভুয়া।ফলে লাভের আশায় বীমা করে গ্রাহকরা এখন চরম বিপাকে।
সরেজমিনে তথ্যসংগ্রহকালে উপজেলার ভরুয়া গ্রামের বীমা গ্রাহক মর্জিনা খাতুন ও হুমায়ুন কবীরসহ অনেকেই জানান,হোসেনপুর বীমা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর মৃধা তাদের বিভিন্ন লোভনীয় অফার ও প্রলোভন দিয়ে বীমায় আকৃষ্ট করে প্রতারনা করে তাদের প্রিমিয়ামের কিস্তির টাকা কৌশলে হাতিয়ে নেয় । এ সময় স্থানীয় আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন জানান, গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে তিনি প্রাথমিক তদন্তে ভুয়া রশিদে টাকা আতœসাতের সত্যতা পেয়েছেন। তাই গ্রাহকদের টাকা ফেরত পেতে উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তিনিও।
বীমা গ্রাহকদের ভাষ্যমতে, মর্জিনা আক্তারের (বীমা নং-৮১০২১৭০৫/৯) এক লাখ ৬০ হাজার ৫৪০ টাকা,শিরিনা আক্তারের (বীমা নং-৮১০২৫১২৫/৬) ৭০ হাজার ৫৬০ টাকা, হুমায়ুন কবীরের (বীমা নং-৮১০২৩৬৫১/৩) ৬১ হাজার ১২০ টাকা, খোদেজা আক্তারের (বীমা নং-৮১০২৩৬৮৪/৪) ৫১ হাজার ৪৮০ টাকা, রুমা আক্তারের (বীমা নং-৮১০২৩৭০৮/০) ৫০ হাজার ৪০০ টাকা, নরুন্নাহারের (বীমা নং-৮১০৩৮০৮৪/০) ৪৮ হাজার টাকা, আব্দুর রাশিদের (বীমা নং-৮১০৩৮৬১৪/৪) ৪৩ হাজার টাকা, নরুদ্দিনের (বীমা নং-৮১০২৫৫৯৭/৬) ৩৮ হাজার ৬২২ টাকা, খালেদা আক্তারের (বীমা নং-৮০৮১০২৫১/৬) ৩৫ হাজার ৩২৪ টাকা, পারভীন আক্তারের (বীমা নং-৮১০২৪০১২/৭) ২০ হাজার ২৩২ টাকা, রহিমা খাতুনের (বীমা নং-৮১০২৩৯৯৯/৪) ৮ হাজার ০৭ টাকা, আব্দুস সালামের (বীমা নং-৮১০২৩৯৮১/৪) ৫ হাজার ৩৪২ টাকা, সাবিনা ইয়াসমিনের ১১ হাজার টাকা, ফিরোজা খাতুনের ১০ হাজার ৮০ টাকা ও আজিজ মুক্তারের ৩৩ হাজার ৯০৮ টাকাসহ ১২ লাখ ৮২ হাজার ৭১৫ টাকা অফিসের লোকজন কৌশলে আতœসাত করায় তারা টাকা ফেরত পেতে বিভিন্ন দপ্তরে ধরর্না দিতে দিতে দিশেহারা হয়ে পড়েছেন।
এ ব্যাপারে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের হোসেনপুর শাখা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর মৃধা ভুয়া রশিদে গ্রাহকদের টাকা আতœসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, একটি কুচক্রি মহল তার ও প্রতিষ্টানের সুনাম নষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছে। তবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম জানান, অভিয়োগ পেয়ে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মমর্তাকে জানানো হয়েছে। শিঘ্রই তদন্ত করে এ বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহনের আশ্বাস দেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাঠালিয়ায় মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ বেসরকারি খাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দিনাজপুর তাপ…