উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রইছগঞ্জ বাজার প্রকাশ (খাগাউড়া) সংলগ্ন এক বাড়িতে ১ সন্তানের জননীকে গত শুক্রবার দিবাগত গভীর রাতে পাষন্ড স্বামী ও তার লোকজন স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা নিশ্চিত করতে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দেহ ছাই করে হত্যা করার ঘটনাটি গতকাল রবিবার হবিগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে স্বীকার করেছে ঘাতক রায়হান মিয়া।
ঘাতক স্বামী জানায়, নিহত হতভাগিনী তার স্ত্রী রেফা বেগম (২০) এর সাথে কিছু স্বর্ণালংকার নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল । এরই জের ধরে ঘাতক স্বামী লোকমান মিয়ার পুত্র রায়হান (২৫) তার সৎ মা আছিয়া বেগম (৫৫) ও তার পুত্র সৎ ভাই আছাদ মিয়া (৩০) মেয়ে সৎ বোন হেলেনা বেগম (২৬) দীর্ঘদিন ধরে রেফাকে হত্যার প্ররোচনা দিয়ে আসছিল। গত শুক্রবার রাতে প্রথমে রেফাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে রায়হান। পরে পওে টেনে হেচড়ে কিল ঘুষি মেরে পাশের রুমে বাথরোমের বেসিনে নিয়ে তাকে গলায় ফাস লাগিয়ে হত্যা করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করে।
পারিবারিক সুত্রে জানা যায়,নিহত রেফা বেগমের প্রায় ৪ বছর পূর্বে বিবাহ হয়েছিল একই গ্রামে তারই আপন চাচাতো ভাই রায়হান মিয়ার সাথে। তাদের দাম্পত্য জীবনে আড়াই বছর বয়সী আরমান মিয়া নামের এক শিশুও রয়েছে। সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার ওই গ্রামের কুখ্যাত জুয়ারী লোকমান মিয়ার পুত্র রায়হান মিয়া তার চাচা মৃত গেদন মিয়ার কন্যা রেফা বেগমকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে পারিবারিক কলহের জের ধরে মাঝে মধ্যে বাকবিতন্ডা ও ঝগড়া হতো। এমনকি পরিবার নিয়ে সিলেট শহরেও ভাড়া কওে বসবাস করতো ওই পরিবার। গত ৪ মাস পূর্বে ঘাতক স্বামী রায়হানের সৎ বোন মৌসুমী নামের যুবতির বিবাহ হয় বাহুবল উপজেলার চারগাও গ্রামে। ওই বিয়ের সময়ে নানা কৌশলে তার সৎমা পুলিশের হাতে ধৃত আছিয়া বেগম অর্ধ ভরি স্বর্ণালংকার আত্মসাত করেন। এ সময় এর প্রতিবাদ করেছিল গৃহবধু রেফা বেগম। প্রতিবাদই তার জন্য কাল হয়ে দাড়ায়। সিলেট থেকে মাঝে মধ্যে গ্রামের বাড়ি মাহমুদা মঞ্জিলে আসলে রেফা বেগম তার ভাই হাবিবুর রহমান ও পরিবারের অন্যদের কাছে বিষয়টি অবগত করতো। নিজের আত্মীয় স্বজনের মধ্যে এই সর্ম্পক ঘনিষ্টতা থাকার কারনে এ অভিযোগ তেমন গুরুত্ব দেওয়া হতো না। তারা রেফাকে ঘর সংসার করার জন্য প্রায় সময়ই শান্তনা দিতেন। কিন্তু কে জানত শিশু আরমানের বুক থেকে তার মাকে গভীর রাতে কেড়ে নিয়ে পাশবিক নির্যাতন শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা ককবে ঘাতকরা। লাশের মাথার পিছনে অস্ত্রের আঘাতে রক্তক্ষরন ও তেতলে যাওয়ার চিহৃ রয়েছে। এমনকি তার মূখ বাধাঁ অবস্থায় ও ফ্যানের সাথে ঝুলানোর চিহৃও দেখা যায়। পাশের রোমে বাথরোমের বেচিনে দেখা যায় তাকে জ্বালানোর জন্য ব্যবহৃত কেরোসিনের বোতল ও নানা আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘাতক গতকাল রবিবার আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে তার স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করেছে। আরো তথ্য জানার জন্য তার রিমান্ড চাওয়া হবে।









