ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতা রক্ষায় চিরতরে দেশ থেকে জামায়াত-শিবিরের মূলোত্পাটন করতে হবে : পাবনায় ভূমিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৬
স্বাধীনতা রক্ষায় চিরতরে দেশ থেকে জামায়াত-শিবিরের মূলোত্পাটন করতে হবে : পাবনায় ভূমিমন্ত্রী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Pabna Photo (1)-22-11-2014ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে জামাত শিবির চক্র বিষধর সাপের মত বার বার ছোবল মারার চেষ্টা করেছে, কিন্তু জনগণ তাদের সে প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তারা এখন গর্তে লুকিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চিরতরে দেশ থেকে এ চক্রের মূলোত্পাটন করতে হবে।
আজ পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর মিলনায়তন ময়দানে পাবনা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে বেগম খালেদা জিয়া তখন আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান রতনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি, পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা যুবলীগ সভাপতি শরীফ উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Shamol Bangla Ads

আণবিক বিদ্যুৎ স্থাপনা পরিদর্শনে রাশিয়া যাচ্ছেন
পাবনার বিশিষ্ট সাংবাদিক রবিউল ইসলাম রবি

বিভিন্ন পারমানবিক বিদ্যুৎ স্থাপনা পরিদর্শনের লক্ষ্যে একটি বাংলাদেশ মিডিয়া প্রতিনিধি দলের সদস্য হিসেবে ২৫ নভেম্বর, ২০১৪ ছয় দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পাবনার বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও পাবনা প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি। রুশ রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন রসাটম এ মিডিয়া ট্রিপের আয়োজন করেছে।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ এবং জনপ্রিয় আজকের বাংলাদেশ টক শো সঞ্চালক খালেদ মহিউদ্দিন, ইউএনবির বিশেষ সংবাদদাতা সদরুল হাসান, দি ডেইলী সান এর সিনিয়র সংবাদদাতা শামীম জাহাঙ্গীর।
রাশিয়ার রাজধানী মস্কো, এক হাজার কিলোমিটার দূরবর্তী শহর রোস্তভ অব ডন ও ভলগাডনস্ক সফর করবেন সাংবাদিক প্রতিনিধি দলটি। রোস্তভ অব ডন শহরে ডন নদীর তীরবর্তী ২০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি আণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখানো ও ব্যাখ্যা করা হবে প্রতিনিধি দলকে। ভলগাডনস্কে আণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য টার্বাইনসহ বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণকারী একটি বৃহৎ কারখানা পরিদর্শন ছাড়াও রসাটমের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন তারা।
উল্লেখ্য, ঈশ্বরদীর রূপপুরে প্রতিটি ১০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দু’টি আণবিক বিদ্যুৎ ইউনিট স্থাপনের লক্ষ্যে কাজ করছে রসাটম। পরিকল্পনা অনুযায়ী ২০২০ সাল নাগাদ প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাইকগাছায় ট্রাক চাপায় গৃহবধু নিহত, আহত ২ পরবর্তী সংবাদ শার্শায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক