ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় ট্রাক চাপায় গৃহবধু নিহত, আহত ২

খবর টি পড়েছেন : ১৭১
পাইকগাছায় ট্রাক চাপায় গৃহবধু নিহত, আহত ২
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : রোগমুক্তির জন্য কবিরাজের বারে যাওয়ার পথে ট্রাক চাপায় পাইকগাছার এক গৃহবধু নিহত ও ২ জন আহত হয়েছে। ড্রাইভারসহ ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করে থানায় দিয়েছে। শনিবার সকাল ৭ টার দিেেক কয়রার মসজিদকুড় গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
থানাপুলিশ ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানাগেছে, শনিবার ভোর ৬টার দিকে নসিমনযোগে কয়রায় জায়গীরমহল কবিরাজের বারে যাওয়ার পথে মসজিদকুড় গেট সংলগ্ন পৌছালে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে নসিমনে থাকা পাইকগাছার লস্কর গ্রামের ইউসুফ আলী ফকিরের স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ঘটনাস্থলে নিহত হয়। এসময় একই গ্রামের বারিক খাঁর স্ত্রী সালমা খাতুন (৩২) ও খড়িয়ার নিরাঞ্জন সানার স্ত্রী পারুল সানা (৫০) আহত হয়। আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে কয়রা থানাপুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

পাইকগাছা উপজেলা ভূমি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা ভূমি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উত্তরণ পাইকগাছা কেন্দ্রে সংগঠণের সভাপতি জি,এম, আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ সাদেকুজ্জামান, পারুল রাণী মন্ডল, সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল হান্নান, এ্যাডঃ রেখা রাণী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সেলিনা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, জলমহল বিষয়ক সম্পাদক মোমিন উদ্দীন, সদস্য আসমা খাতুন ও উত্তরণের সেন্টার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম। সভায় উপজেলা ভূমি কমিটির পক্ষ থেকে আগামী শহীদ বুদ্ধিজীবি দিবস ও জাতীয় দিবস যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

Shamol Bangla Ads

পাইকগাছায় মহিলা মাদরাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পাইকগাছা মহিলা মাদরাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মাদরাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। ১নং ওয়ার্ড ভিলেজ পাইকগাছায় বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল মজিদ সানার সভাপত্বিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নাসিমা খানম, মাহবুব জোয়াদ্দার, আনছার আলী গাজী, আলহাজ্ব সৈয়দ আলী জোয়াদ্দার, এ্যাডঃ আব্দুল্লাহ আল-মামুন, মোঃ জোনাব আলী সরদার, ওমির আলী গাজী, দাউদ আলী সরদার, এস,এম, নুর মোহাম্মদ, এম.এম. আজিজুল হাকিম, মোল্যা আনিছুল হক, মোঃ মাজেদ লস্কর, মোঃ তোরাব আলী সরদার, রফিকুল ইসলাম মোল্যা, জাকির হোসেন সরদার ও আনারুল ইসলাম গাজী।

পাইকগাছায় ঘের দখলের প্রস্তুতিকালে ৮ ব্যক্তি আটক

পাইকগাছায় ঘের দখলের প্রস্তুতিকালে পুলিশ মটরসাইকেল চালকসহ ৮ ব্যক্তিকে আটক করেছে। শনিবার বেলা ২টার দিকে থানার এস,আই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দেলুটি খেয়াঘাট এলাকা থেকে চককাওয়ালী গ্রামের মৃত হাবিবুর গাজীর পুত্র মাসুদ গাজী (৩৬), কালিদাসপুর গ্রামের জি,এম, আব্দুল মাজেদের পুত্র কাইয়ুম হোসেন (৩০), ফতেপুর গ্রামের আককাছ সরদারের পুত্র পলাশ (২০), সাহাপাড়া গ্রামের মিজানুর রহমান (৪০), গড়েরডাঙ্গা গ্রামের মুনছুর আলীর পুত্র মনিরুল ইসলাম (৩৫), চাঁদখালী গ্রামের খোকন সরদারের পুত্র রাশেদুল সরদার (২৩), মৃত মাদার আলীর পুত্র মাজেদ সরদার (৪৯) ও হারাণ চন্দ্র ঢালীকে আটক ও ব্যবহৃত ৫টি মটরসাইকেল জব্দ করে। এ রিপোর্ট লেখাপর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বটিয়াঘাটায় মাদকদ্রব্য ব্যবহার বিরোধী কর্মশালা পরবর্তী সংবাদ স্বাধীনতা রক্ষায় চিরতরে দেশ থেকে জামায়াত-শিবিরের মূলোত্পাটন করতে…