ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শার্শায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

খবর টি পড়েছেন : ১৬৩
শার্শায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইয়ানুর রহমান, যশোর : শার্শায় ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আয়নাল জয়নালের ভাইসহ দুজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। নাভরণ-সাতক্ষীরা সড়কের পাশে কুখ্যাত মাদক ব্যবসায়ী আয়নালের নির্মাণাধীন মিম ফিলিং স্টেশনের সামনে থেকে শনিবার দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়।

Shamol Bangla Ads

আটকরা হলেন- শার্শা উপজেলার কাজীরবেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৭) ও একই উপজেলার দক্ষিন বুরুজ বাগান গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী আয়নাল জয়নালের ভাই জাবেদ হাসান (২৮)।
র‌্যাব-৬ যশোরের এএসপি শাহেদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্মাণাধীন মিম ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে জাবেদ ও আলমগীরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
আটককৃত আলমগীর হোসেন জানান, মাদক ব্যবসায়ী আয়নালের কাছ থেকে তারা ইয়াবা সংগ্রহ করেছে। তারা দীর্ঘদিন ধরে আয়নাল ও জয়নালের মাদক ব্যবসার সহযোগীতা করে আসছে।
শার্শা থানা পুলিশের সুত্র জানান, মাদক ব্যবসায়ী আয়নাল জয়নালের নামে শার্শা থানা সহ বিভিন্ন থানায় ২ডজনেরও বেশি মামলা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতা রক্ষায় চিরতরে দেশ থেকে জামায়াত-শিবিরের মূলোত্পাটন করতে… পরবর্তী সংবাদ নবীগঞ্জে পাষন্ড স্বামীর হাতে স্ত্রী খুন