ads

বুধবার , ১৯ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সচেতনতা বাড়াতে কুষ্ঠ রোগীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২১০
শেরপুরে সচেতনতা বাড়াতে কুষ্ঠ রোগীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Pic-1স্টাফ রিপোর্টার : কুষ্ঠ কোনো অভিশাপ নয়, এটি জীবানুঘটিত একটি সংক্রামক রোগ। চিকিত্সায় কুষ্ঠ রোগ সম্পূর্ণরূপে ভালো হয়। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হাসপাতালে বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিত্সা সেবা দেওয়া হয়। কেবল প্রয়োজন সামাজিক সচেতনা বৃদ্ধি করা। কুষ্ঠ রোগের বিষয়ে এই সচেতনতা বাড়াতেই আক্রান্ত ও চিকিত্সাপ্রাপ্তদের নিয়ে শেরপুরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৯ নভেম্বর বুধবার ডেমিয়েন ফাউন্ডেশন নামের একটি বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠান স্থানীয় নারী ও শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে বার্ষিক ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমূল্য কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংস্থাটির যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্প সমন্বয়কারী খালেকুল ইসলাম খোকন, মাঠ সমন্বয়কারী আমির আলী, খায়রুল কবীর খোকন, নিখিল দাস, শহিদুল ইসলাম, সাংবাদিক হাকিম বাবুল, উপকারভোগী হাজী মিয়া, আব্দুল করিম, সাজেদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে জেলার ৫০ জন কুষ্ঠ রোগী অংশগ্রহণ করেন।
সমাবেশে বলা হয়, শেরপুর সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে কুষ্ঠ রোগের ঝুঁকি অনেক বেশী। শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় কুষ্ঠ রোগের প্রকোপ সবচাইতে বেশী। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, জেলায় এসময়ে কুষ্ঠ আক্রান্ত ৬ জনের মৃত্যু ঘটেছে। ডেমিয়েন ফাউন্ডেশনের মাধ্যমে একই সময়ে ২শ ১১ জন কুষ্ঠরোগী শনাক্ত ও ৩শ ৮৮ জন কুষ্ঠ রোগীকে চিকিত্সা সেবা দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পাউক’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরবর্তী সংবাদ তালায় ২ বাড়িতে ডাকাতি : আহত ৪