ads

বুধবার , ১৯ নভেম্বর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালায় ২ বাড়িতে ডাকাতি : আহত ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৯, ২০১৪ ৬:১৬ অপরাহ্ণ
তালায় ২ বাড়িতে ডাকাতি : আহত ৪

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় ১৮ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে দু’টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও চারজনকে কুপিয়ে ২৮ ভরি সোনার গহনা, নগদ দুই লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। গভীররাতে তালা উপজেলার হরিশচন্দ্রকাটি ও বারুইপাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন-হরিশচন্দ্রকাটির গোপাল চন্দ্র ঘোষের ছেলে সমর ঘোষ, বিকান্ন ঘোষ, ও সমীর ঘোষ এবং বারুইহাটি গ্রামের আবু জাফর মোড়ল। তাদেরকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ও পুলিশ সুত্রে জানান, রাতে তালা উপজেলার হরিশচন্দ্রকাটি গ্রামের গোপাল চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতরা হানা দেন। সেখান থেকে তারা ২০ ভরি সোনা ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে যান। এ সময় ডাকাতদের বাধা দিলে তারা পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং যাওয়ার সময় বাড়ির গৃহকর্তার ছেলে সমর ঘোষ, বিকান্ন ঘোষ, ও সমীর ঘোষকে কুপিয়ে জখম করেন। এদিকে, একই রাতে তালা উপজেলার বারুইহাটি গ্রামের আবু জাফর মোড়লের বাড়িতে হানা দেন একদল ডাকাত। এসময় তারা গৃহকর্তা আবু জাফর মোড়লের মাথায় আঘাত করে আট ভরি সোনার গহনা ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যান। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্ট চলছে।

Need Ads
error: কপি হবে না!