নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় ঐতিহ্যবাহী বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এন হেন্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী (পাউক)’র ২০১৩ শিক্ষাবর্ষের মূল্যায়ন পরীক্ষা ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার সুপার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক মোঃ মোশারফ হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- প্রফেসর তাছলিমা বেগম, সাবেক চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ নাজমুল ইসলাম- প্রোগ্রাম কো-অর্ডিনেটর, বিজয় কুমার সরকার প্রোগ্রাম অফিসার- পাউক সেকায়েপ, ঢাকা; আজহারুল ইসলাম ফিরোজ-প্রধান শিক্ষক বানেশ্বর্দী উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সামছুল আরেফিন শামীম, মোঃ চাঁন মিয়া, মোঃ ছাত্তার মিয়া সহ ছাত্র-শিক্ষক, এমএমসি/পিটিএ সভাপতি, সদস্যবৃন্দ এবং অভিভাবকরা। সংগঠকের দেওয়া তথ্যমতে ২০১৩ শিক্ষাবর্ষের এই মাদ্রাসা হতে ১৫০জন সদস্য মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮১ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী হয় যা ৫১%। পাউক ভূক্ত সারা দেশে ১২৫টি উপজেলার ৬হাজার ৫শ ৮৬টি প্রতিষ্ঠান হতে ৬ লাখ ৩হাজার ৭শ ৪৩ জন পাঠক মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে ২ লাখ ৯৪ হাজার ৮৭৩জন পুরস্কার বিজয়ী হয়, যা ৪৯.৩৮%। জানা যায়, উপজেলার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে।









