ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় যৌতুক, বাল্যবিবাহ, নারী শিশু পাচার ও নির্যাতন বিরোধী গণনাটক অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন হাওলাদার বাড়ীর আঙ্গিনায় মঙ্গলবার রাতে ওই নাটক অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহয়তায় স্থানীয় বটতলা গন নাটক দল এর আয়োজন করেন। নাটকে বিভিন্ন শ্রেনী পেশার নানা বয়সী নারী, পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করেন। রুখে দাঁড়াও নামে এ গন নাটকাট উপজেলার বিভিন্ন গ্রামীন জনপদে বটতলা গন নাটক দল সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে পরিবেশন করে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ঝালকাঠীর ব্যবস্থাপক মোসাঃ মলি বেগম, স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর ঝালকাঠী সিনিয়র ব্যবস্থাপক সুশান্ত হাওলাদার ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর এফ ও হাসি বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









