ইয়ানুর রহমান, যশোর : চৌগাছা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং চৌগাছা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কামাল আহমেদ গ্রেফতার হয়েছে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে। পুলিশ তাকে চৌগাছা উপজেলার শিক্ষক সমিতির অফিসের পাশ থেকে তাকে গ্রেফতার করে।
চৌগাছা থানার ওসি আকরাম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কামাল আহমেদের বিরুদ্ধে থানায় পাঁচটি বিস্ফোরক মামলা রয়েছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোতালেব হোসেন দাবি করেছেন, কামাল আহমেদের বিরুদ্ধে করা মামলায় বর্তমানে সে সব গুলোতেই জামিনে ছিলেন।









