ads

বুধবার , ১৯ নভেম্বর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় হেরোইনসহ আটক ১

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৯, ২০১৪ ৬:৫০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় হেরোইনসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আনন্দভাম কেনাল পাড়া থেকে ১৯ পুরিয়া হেরোইনসহ জাহিদুল ইসলাম (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৮ নভেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদুল উপজেলার আনন্দভাম গ্রামের আ. জলিলের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার রাতে উপ-পরিদর্শক (এসআই) শ্রী জগদীশ চন্দ্র বসু গোপন সংবাদের ভিত্তিতে আনন্দভাম কেনাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলামের ঘর তল্লাশি করে ১৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে এসময় আটক করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।

আলডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় অজ্ঞত দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় মতিয়ার রহমানকে (৪৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পর গত মঙ্গলবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মতিয়ার রহমান আলমডাঙ্গা পারকুল্লা আবাসনের বাসিন্দা।

Shamol Bangla Ads

জানা যায়, কুষ্টিয়া মিরপুর উপজেলার নিমতলা গ্রামের মুন্তাজ আলির ছেলে মতিয়ার রহমান কয়েক বছর ধরে আলমডাঙ্গা পারকুল্লা আবাসনে বসবাস করছে। গত রোববার গভির রাতে একদল দুর্বৃত্ত পাহারাদার মতিয়ারের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হারদি স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। লাশ রাতেই নিজ গ্রামে দাফন করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুদ্দিন মোল্লা জানান, নিহতের ঘটনায় কেউ এখনও পর্যন্ত মামলা দায়ের করেনি।

চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় আ.লীগ ক্যাডার গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মারুফদাহ থেকে ডাকাতি মামলার আসামি আওয়ামী লীগ ক্যাডার গোলাম সরোয়ার ওরফে সারত (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সারত উপজেলার মারুফদাহ গ্রামের আহাদ আলী ম-লের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে জীবননগর থানার সেকেন্ড অফিসার লুৎফুর কবির ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মারুফদাহ গ্রামে অভিযান চালিয়ে সরোয়ার হোসেন ওরফে সারতকে গ্রেফতার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, গ্রেফতারকৃত সারত ডাকাতি মামলার প্রধান আসামি। সে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির মতো জঘন্য কর্মকা- অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছিল।
উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের একতারপুর নামক স্থানে ১৫-১৬ জনের সশস্ত্র ডাকাতদল রাস্তায় গাছ ফেলে ১০টি যানবাহনের গতিরোধ করে যাত্রীদেরকে পিটিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ চার লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!