ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে অবৈধভাবে নির্মিত ২৩টি দোকান উচ্ছেদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৮, ২০১৪ ৯:০০ অপরাহ্ণ
পীরগঞ্জে অবৈধভাবে নির্মিত ২৩টি দোকান উচ্ছেদ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : অবশেষে রংপুরের পীরগঞ্জে গুর্জিপাড়া হাটে অবৈধ ভাবে নির্মিত দোকানগুলোর মধ্যে মঙ্গলবার অবৈধ ২৩টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে।
ওই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিট্রেট আব্দুল¬াহেল মামুন তালুকর্দা । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এস এম গোলাম কিবরিয়া, সার্ভেয়ার আমিনুল ইসলাম রাজু ও থানা পুলিশ উপস্থিত ছিলেন ।সংশ্লি¬ষ্ট সুত্রে জানা গেছে, বিগত তত্বাবধায়ক সরকারের সময় গুর্জিপাড়া হাটের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের পর উপজেলা ভুমি অফিস কার্যালয় থেকে অনেক ব্যবসায়িকে বিধি মোতাবেক স্থান বরাদ্ধ দিয়ে ব্যবসার সুয়োগ দেয়া হয় । অপর দিকে কিছু সংখ্যক ব্যবসায়ী বিধি বহির্ভুতভাবে হাটটিতে দোকান নির্মান করে ব্যবসা চালিয়ে আসছেন । ইতিপুর্বে ওই ব্যবসায়ীদেরকে দোকান ভেঙ্গে ফেলার জন্য একাধিক বার নোটিশ প্রদান করা হলেও ব্যবসায়ীরা নোটিশের তোয়াক্কা করেননি । যার ফলশ্র“তিতে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। খুব শিঘ্রই উপজেলা সদর সহ ১৫টি ইউনিয়নের অবৈধ স্থাপনা উচ্ছেদে নবাগত সহকারি কমিশনার ভুমি ও প্রশাসনের সকলে এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সকলের।

Shamol Bangla Ads

আগামীকাল পীরগঞ্জ সদরের গ্রীন হার্ট গার্ডেনে সমাপনি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রংপুরের পীরগঞ্জ সদরের গ্রীন হার্ট গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
গ্রীন হার্ট গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আজমগীর খান, বলেন, অত্র প্রতিষ্ঠানের ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!