ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে আ’লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে পদবঞ্চিতদের গুলি ও ককটেল বিস্ফোরণ : গাড়ী ভাংচুর

খবর টি পড়েছেন : ১৮১
ময়মনসিংহে আ’লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে পদবঞ্চিতদের গুলি ও ককটেল বিস্ফোরণ : গাড়ী ভাংচুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের শীববাড়িস্থ আওয়ামী লীগ কার্যালয়ে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে শনিবার রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে পদবঞ্চিত মেয়র গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ করলে প্রতিপক্ষ আওয়ামী লীগের অপর নেতাকর্মীরা ধাওয়া করে। এসময় পদবঞ্চিত মেয়র ইকরামুল হক টিটু গ্রুপের নেতাকর্মীরা গাঙ্গিনারপাড় ও দূর্গাবাড়ি এলাকায় দুই/তিন রাউন্ড গুলি ও কয়েকটি বিস্ফোরণ ঘটায় এবং ৩/৪টি অটোরিক্সা ও মটর সাইকেল ভাংচুর করে। এতে পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে। দোকনপাট বন্ধ হয়ে যায়।
এব্যাপারে ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান টিটু গ্রুপের হামলার ঘটনা স্বীকার করে জানান, মৃত্যুজনিত কারনে শূন্য হওয়া জেলা আওয়ামী লীগের ১৩টি পদ পূরণসহ উপজেলা ও জেলা সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে বর্ধিত সভা আহবান করা হয় এবং শান্তিপূর্ণ সভা শেষ হয়। সভায় জেলা আওয়ামী লীগের সকল সদস্যদের উপস্থিতিতে এবং ভোটিং এর মাধ্যমে ১৩টি শূন্য পদের মধ্যে ১২টি সরাসরি প্রস্তাব ও ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম জানান, পদবঞ্চিতরা মো: আরিফের নেতৃত্বে দলবল নিয়ে রাত ৮টার দিকে শীববাড়িস্থ আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ফিরে গিয়ে গাঙ্গিনারপার ট্রাফিকমোড় ও দূর্গাবাড়ি এলাকায় গুলি ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গাড়ী ভাংচুর করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পীরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ পরবর্তী সংবাদ দাবি না মানলে কিশোরগঞ্জ থেকেই অবৈধ সরকার পতনের…