ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাবি না মানলে কিশোরগঞ্জ থেকেই অবৈধ সরকার পতনের মূল আন্দোলন শুরু হবে : হোসেনপুরে ড.ওসমান ফারুক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৯, ২০১৪ ১:২২ অপরাহ্ণ
দাবি না মানলে কিশোরগঞ্জ থেকেই অবৈধ সরকার পতনের মূল আন্দোলন শুরু হবে : হোসেনপুরে ড.ওসমান ফারুক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : অবিলম্বে নির্দলীয় নিপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি না মানলে কিশোরগঞ্জ থেকেই অবৈধ সরকার পতনের মূল আন্দোলন শুরু হবে। বর্তমান সরকারের গ্রহন যোগ্যতা নেই তাই এ জুলুমবাজ সরকার এখন বিদেশীদের দ্বারে দ্বারে ঘুরে কেবল ফটো তুলায় ব্যস্ত হয়ে স্বীকৃতি আদায়ের চেষ্টা করে ব্যর্থ হচ্ছে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষা মন্ত্রী ড.এম ওসমান ফারুক ৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর হাইস্কুল মাঠে ১২ নভেম্বর কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত খালেদা জিয়ার জনসভা সফল করতে পৃথক কর্মী সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৫ জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাই ভাল কথায় কাজ না হলে তীব্র আন্দোলন করে এ সরকারকে বিদায় করে জনগনের অধিকার প্রতিষ্টা করা হবে।আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে বলেন, কিশোরগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাবেশ থেকেই ২০ দলীয় জোটের নেতাকর্মীরা নব উদ্দিপনায় উজ্জিবিত হয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে এ নিষ্টুর সরকারের বিদায় ঘন্টা বাজানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন- ২০ দলীয় জোটের শান্তি পূর্ন সমাবেশে সরকার ভীত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের অনুমতি দেয়নি। এবার কিশোরগঞ্জের সর্বকালের সর্ববৃহৎ জনসভা হবে টের পেয়ে তা বানচালের ষড়যন্ত্র করছে। বর্তমান সরকারের এসব ফ্যসিবাদি আচরনের নিন্দা জানিয়ে যে কোনো মূল্যে কিশোরগঞ্জের সমাবেশ সফল করার হুশিয়ারী ব্যক্ত করেন ।
উপজেলার গোবিন্দপুর হাইস্কুল মাঠের কর্মী সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা শামসুউদ্দিন।বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরীফুল আলম,সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম,যুগ্ন সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, বিএনপি নেতা ও সাবেক স্পেশাল পিপি এড. আজহারুল ইসলাম স্বপন,এড.মঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির আহব্বায়ক জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নরুল আমিন পারভেজ,শাহেদল ইউপি চেয়ারম্যান আবূল হাসিম সবুজ,হোসেনপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, ছাত্রদলের সভপতি শফিকুল ইসলাম হিমেল, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক শরিফ আহাম্মেদ, পৌর ছাত্র দলের যুগ্ন আহবায়ক মাসুদ আল ফাহিম প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!