পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে গতকাল শনিবার চতরা ডিগ্রী ডিগ্রী কলেজের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও পরীক্ষার ভাল ফলাফল অর্জনের লক্ষে কৃতি শিক্ষার্থীর সম্বর্ধনা ও অভিভাবক সমাবেশ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে ওই কলেজের সভাপতি আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোকাররম হোসেন জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চতরা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রাজু, অধ্যক্ষ মাহবুবার রহমান রাঙ্গা, উপাধ্যক্ষ উত্তম কুমার সাহা, প্রভাষক আলহাজ্ব হাইফুজ্জামান ফুলু, বেলায়েত হোসেন, হাসান আলী, আবুল কালাম আজাদ, শাহীন আল মাহমুদ, জাকির হোসেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য ইউপি সদস্য হাবিবুর রহমান, তছলিম উদ্দিন, অবসরপ্রাপ্ত জেলা রেজিষ্ট্রার দেলোয়ার হোসেন, নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান, চতরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান, ডাক্তার মকবুল হোসেন প্রমুখ। বক্তাগন বলেন আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে অলসতা ছেড়ে পরিশ্রম করে যাওয়ার কথা ব্যক্ত করেন। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

পীরগঞ্জে তুলারামমহাজিদপুর জামে মসজিদের দ্বি-তল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
রংপুরের পীরগঞ্জে গতকাল শনিবার তুলারামমহাজিদপুর উত্তরপাড়া জামে মসজিদের দ্বি-তলা ছাদ ঢালাইয়ের উদ্ধোধন করেন সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের পক্ষে তার প্রতিনিধি বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু আজাদ বাবলু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আঃ রাজ্জাক মিয়া, কানু মিয়া ,সোনালী ব্যাংক কর্মকতা আঃ সামাদ, ছাএদল রামনাথপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক ও দৈনিক যুগের আলো পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল করিম সরকার প্রমুখ। শেষে মসজিদের উন্নয়নে প্রধান অতিথি নুর মোহাম্মদ মন্ডল কর্তৃক প্রেরিত ১৫ হাজার টাকা ওই প্রতিনিধি মসজিদ কমিটিকে প্রদান করেন।
এদিকে, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক নুরে আলম যাদু ওই মসজিদের উন্নয়ন কল্পে ইট ও সিমেন্ট দেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপা সহ-সভাপতি আলহাজ্ব আবেদ আলী, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, সার ডিলার আইয়ুব আলী, মসজিদ কমিটির সভাপতি রাজা মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘোলা মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশিয়ার রহমান।

পীরগঞ্জের মদনখালী নবীন সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত
রংপুরের পীরগঞ্জে গতকাল শনিবার মদনখালি ইউনিয়নের বামনপুর বিএম নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা /১৪ অনুষ্ঠিত হয়েছে।
এতে ওই নবীন সংঘের সাধারন সম্পাদক মদনখালী ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারন সম্পাদক মিয়া মো: তাজিমুল ইসলাম শামীম, বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডল, কুমেদপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেক বিএসসি, আলমপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম, সাধারন সম্পাদক গওসুল আজম । ওই নবীন সংগঠনের সভাপতি ইউপি সদস্য আজিজার রহমান প্রমুখ। ওই খেলায় পলাশবাড়ি ০ বনাম দিনাজপুর দারিয়াপুর খেলোয়ার সংগঠন ১ গোলে বিজয়ী হয়। শেষে বিজয়ী ও বিজীতদের মধ্যে গরু ও খাসি পুরুস্কার প্রদান করা হয়। উল্লেখ্য ওই খেলায় ১২ হাজার দর্শকের সমাগম ঘটে।









