ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীর শিশুরা বিনোদন বঞ্চিত

খবর টি পড়েছেন : ১৯২
আমতলীর শিশুরা বিনোদন বঞ্চিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

AMTALI PIC SISU PARK 5.11.14আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে শিশুদের বিনোদনের কোনো সুব্যবস্থা নেই। পৌরসভায় শিশুদের জন্য নির্মিত একমাত্র পার্কটিও গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠার পর দীর্ঘদিন পার হলেও এই শিশু পার্কটিতে আধুনিকতার ছোঁয়া লাগেনি। হয়নি কোনো সংস্কারও। লোহার খেলনাগুলো মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পার্কের ফটক ভেঙে গেছে। পার্কটি এখন গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। পার্কের ভাঙা ফটক আর প্রাচীর ভেদ করে গরু-ছাগল ঢুকে পড়ে অনায়াসে।
বরগুনার আমতলী উপজেলার একমাত্র শিশু পার্কটি সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পরে আছে। শিশুদের বিনোদনের জন্য নির্মিত লোহার খেলনাগুলো মরিচা ধরে ন্ষ্ট হয়ে গেছে। মাঠটি কঁচু গাছ সহ বিভিন্ন আগাছা এবং কাদায় ভরে গেছে শিশুদের কোথাও দারাবার স্থান নেই। ভাঙ্গা গেট দিয়ে অহরহ গরুছাগল ঢুকে ঘাস খেয়ে মলমূত্র ত্যাগ করায় পার্কের পরিবেশ দুষিত হচ্ছে
এব্যাপারে যেন দেখার কেউ নেই। ফলে কোমল মতি শিশুরা বঞ্চিত হচ্ছে তাদের বিনোদন থেকে।

২০০৩ সালে শিশুদের চিত্ত বিনোদনের কথা চিন্তা করে তৎকালীন সরকার এলজিইডির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন সংলগ্ন পূর্ব পাশে খেলার মাঠ ঘিরে একটি শিশু পার্ক স্থাপন করা হয়। মাঠের ভিতরে শিশুদের চিত্ত বিনোদন এবং খেলার জন্য লোহার দোলনা, মই, ছাতা ও বেঞ্চ নির্মান করা হয়। পার্কটি স্থাপনের পর শিশুদের আনাগোনা বেরেগিয়েছিল। প্রতিদিন প্রায় ১শ থেকে দের’শ শিশু এসে খেলাধূুলা করতো। কিন্তু নির্মানের ২/৩ বছর যেতে না যেতেই পার্কে স্থাপিত লোহার খেলনা গুলোতে মরিচা ধরতে শুরু করে। এগুলো সংস্কারের কোন উদ্যোগ না নেওয়ায়
আস্তে আস্তে খেলনা গুলো পুরোটাই ধংস হয়ে যায়। অকেজো খেলনাগুলো অনেকটা চুরি হয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, মাঠের মধ্যে দু’একটি খেলনা বাদে অন্যগুলো নেই। পুরো মাঠ কঁচুগাছ আর বিভিন্ন আগাছায় ভরে গেছে। পানি আর কাঁদায় মাঠে ঢোকাই দায়। ফলে এ পার্কে এখন আর কোন শিশু খেলতে আসে না। শিশুর পরিবর্তে প্রতিদিন সকাল বিকালে দেখা যায় মাঠ ভর্তি গরু-ছাগল। শিশুরা শিশু পার্কটি ব্যবহার করতে না পারায় বিভিন্ন মাঠে ঘাটে খেলা ধুলা করে বেড়ায়। আমতলী পৌর সভায় বসবাসরত শিশু হাসান বলেন, শিশুদের জন্য নির্মিত শিশু পার্কে আমরা যেতে পারছি না। ফলে আমরা বিনোদন বঞ্চিত হচ্ছি এটা খুব অন্যায়। এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান শিশুদের কথা বিবেচনা করে শিশুপার্কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার বলেন আমতলীতে কোন ষ্টেডিয়াম ও শিশু পার্ক না থাকায় কোমলমতি ছেলে মেয়েরা বিপদগামী
হচ্ছে তিনি আমতলীতে একটি ষ্টেডিয়াম ও শিশু পার্ক নির্মানের জন্য মাননীয় প্রধানম›ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুক্তিযুদ্ধের সংগঠক, চারণ রাজনীতিক মমতাজ আহমেদের স্মরণ সভায়… পরবর্তী সংবাদ পূর্বধলায় উদীচী শিল্পী গোষ্ঠীর আহ্বায়ক কমিটি গঠিত