ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় ফসিয়ার রহমান ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

খবর টি পড়েছেন : ২২২
পাইকগাছায় ফসিয়ার রহমান ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌছে দেয়া সরকারের যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে এমপি হক বলেন, উন্নত দেশ গঠণে ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞান সম্মত আধুনিক সুশিক্ষাই শিক্ষিত করে তুলতে হবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আলহাজ্ব ফসিয়ার রহমানকে জীবন্ত কিংবদন্তি উল্লেখ করে সুশিক্ষিত জাতি গঠণের সরকারের পাশাপাশি ফসিয়ার রহমানের মত বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি শনিবার সকালে পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয় মাঠে ফসিয়ার রহমান ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্ছু, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, এস,এম, মোজাম্মেল হক, অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, ডাঃ শেখ শহিদ, জি,এম, আজহারুল ইসলাম, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রফুল্ল কুমার সরকার, শিক্ষার্থী দ্বীপশিখা রায়, সাকিবা ইয়াসমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক এস,এম, হাফিজুর রহমান ও প্রভাষক মাসুদুর রহমান মন্টু। নৃত্য পরিবেশন করেন, অমৃতা সাহা নিপা, জয়শ্রী ও তার দল। অনুষ্ঠানে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, কে.ডি. সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়, এ.বি.ডি.পি লতা এম.এম. মাধ্যমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয় ও পাইকগাছা বহুমুখী সিনিয়র মাদ্রাসাসহ ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

Shamol Bangla Ads

পাইকগাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় দলিত সম্প্রদায়ের ৬ জন আহত

খুলনার পাইকগাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় দলিত সম্প্রদায়ের নারী-পুরুষ সহ ৬জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে দলিত মাধ্যম সংগঠণের নেতৃবৃন্দ।
জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা ভবানীপুর গ্রামের দলিত সম্প্রদায়ের ছেলেরা বাড়ীর পার্শ্ববর্তী নিতাই ঘোষদের ফসল উত্তোলনকৃত মাঠে ফুটবল খেলছিল। মাঠে খেলা করার অপরাধে সন্ধ্যায় নিতাই ঘোষ গংদের শতাধিক লোকজন লাঠিশোটা দিয়ে দিলিপ দাশ গংদের বাড়িতে হামলা চালায়। এতে দলিত সম্প্রদায়ের পরিমল দাশের পুত্র শ্যাম দাশ, তপন দাশের পুত্র পবিত্র দাশ, তপনের স্ত্রী দিপালী দাশ, অরবিন্দু দাশের পুত্র উজ্জ্বল দাশ, মৃত কার্তিক দাশের পুত্র জগদীশ দাশ ও ভানু দাশের পুত্র পলাশ দাশ আহত হয়। আহতদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর পেয়ে শনিবার দুপুরে খুলনা থেকে দলিত বান্ধব সংগঠণের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূর্বধলায় উদীচী শিল্পী গোষ্ঠীর আহ্বায়ক কমিটি গঠিত পরবর্তী সংবাদ পীরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ