ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৯, ২০১৪ ১:২৭ অপরাহ্ণ

Pic-2মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে এগারটার দিকে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নবাগত ছাত্রীদের বরণ করা হয়।
বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আ.ফ.ম শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন ও পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আহসান আলী, প্রফেসর আব্দুর রাজ্জাক, ড. গাজি রহমান, প্রভাষক আব্দুর রাজ্জাক, শিক্ষার্থী হুমাইরা জান্নাত মিতুসহ শিক্ষক ও ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে কলেজের প্রবীণ শিক্ষার্থীরা মিষ্টি মুখ করিয়ে ও হাতে রজনী গন্ধার স্টিক তুলে দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়।

Shamol Bangla Ads

 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে বিএনপি।
গতকাল শনিবার বেলা সাড়ে এগারটার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কমিউনিটি সেন্টার চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমানে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাসুদ অরুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এমএকে খাইরুল বাশার, কোষাধ্যক্ষ আরজুল্লাহ মাষ্টার বাবলু, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাসুদ অরুন বলেন, ৭ই নভেম্বরের চেতনায় ইস্পাত কঠিন আন্দোলনের মধ্যে দিয়ে অবৈধ শেখ হাসিনা সরকারের পতন অনিবার্য করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন করতে হবে।
মেহেরপুরে শব্দ সৈনিক বাবুয়া বোস ও কন্ঠশিল্পী জমির উদ্দিন স্মরণে সভা

Shamol Bangla Ads

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মুক্তিযোদ্ধা প্রসেনজিৎ বোস বাবুয়া ও কন্ঠশিল্পী শেখ জমির উদ্দিন স্মরণে এক স্ম^রণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এস্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শিল্পকলা একাডেমীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক নাসিরউদ্দিন মিরু, ক্রীড়াবীদ কেএম ফজলুল করিম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন, সাংস্কৃতিক কর্মী, শাশ্বত নিপ্পণ, সংগীত শিল্পী আশরাফ মাহমুদ, কাকুয়া বোস, অভিজিৎ বোস, কঙ্কনা বোসসহ জেলার সাংস্কৃতিক কর্মীরা স্ম^রণ সভায় অংশ গ্রহন করেন। এর আগে প্রয়াত দুই শিল্পির আত্মার শান্তির কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় শব্দ সৈনিক প্রসেনজিৎ বোস বাবুয়া ও কন্ঠশিল্পী শেখ জমির উদ্দিনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
মেহেরপুরে উত্তরা ব্যাংকের পক্ষ থেকে কেঁচো কম্পোস্ট সার প্রস্তুতকারি
কৃষকদের মাঝে ঋণ বিতরণ

মেহেরপুরে উত্তরা ব্যাংক লিঃ এর পক্ষ থেকে কেঁচো কম্পোস্ট সার প্রস্তুতকারি কৃষকদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে উত্তরা ব্যাংক লিঃ মেহেরপুর শাখা অফিস মিলনায়তনে ২৫ জন কৃষকদের মাঝে ১০ লক্ষ টাকার ঋন বিতরণ করা হয়। উত্তরা ব্যাংক লিঃ এর ডি.জি.এম এ.টি.এম মোতাব্বের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋন বিতরন করেন উত্তরা ব্যাংক লিঃ এর ব্যবস্থপনা পরিচালক ও নির্বাহী প্রধান শেখ আবদুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। এসময় বক্তব্য রাখেন উত্তরা ব্যাংক লিঃ মেহেরপুর শাখার ব্যবস্থাপক মামুনুর রহমান। পর্যায়ক্রমে আরও কৃষকদের মাঝে এ ঋন বিতরণ করা হবে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।
মেহেরপুর আমদহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এদিন ইউনিয়নের বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. কাজি শহিদুল হক, কোষাধ্যক্ষ অলহাজ আমানুল্লাহ, বামনপাড়া গ্রাম আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শাহাবার হোসেন, আমদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তুফান শেখ প্রমুখ। পরে মনিরুল ইসলামকে সভাপতি ও শাহিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশষ্ট ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
মুজিবনগরের মোনাখালী ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড আ’লীগের কমিটি ঘোষনা

মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড আ’লীগের কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মুজিবনগর উপজেলার মোনাখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোনাখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আজাহাউদ্দীনে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আ’লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি মেহেরপুর জেলা আ’লীগের বন ও পরিবেশ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগর উপজেলা আ’লীগের সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন অ্যাড. আব্দুস শহিদ, আব্দুর রাজ্জাক প্রমুখ। পরে ১নং ওয়ার্ডে কাদের মালিথাকে সভাপতি ও মিজানুর রহমানকে সম্পাদক এবং ২নং ওয়ার্ডের সিরাজুল ইসলামকে সভাপতি ও সাইদুর রহমানকে সম্পাদক এবং ৩নং ওয়ার্ডের আখের আলীকে সভাপতি ও আতিকুর রহমানকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মোনাখালী ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড আ’লীগের কমিটি ঘোষনা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!