ads

মঙ্গলবার , ৪ নভেম্বর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রৌমারীতে ফুটবল খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৪, ২০১৪ ৫:৫৩ অপরাহ্ণ
রৌমারীতে ফুটবল খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ফুটবল খেলতে গিয়ে তারা মিয়া নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই স্কুল ছাত্র রৌমারী উপজেলার চর লাঠিয়ার ডাঙ্গা গ্রামের আবুল কালামের পুত্র।

Shamol Bangla Ads

শুক্রবার বালিয়ামারি এলাকায় নতুন জেগে ওঠা চরে নয়াপাড়া-লাঠিয়ালডাঙ্গা দু’গ্রামবাসীর মধ্যে প্রীতি ফুটবল টুর্ণামেন্টের ব্যবস্থা করা হয়। ওই খেলা খেলতে গিয়ে পেটে ফুটবল লেগে গুরুতর আহত হয় তারা মিয়া। পরে তৎক্ষনাত তাকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা বলেন, পেটের নাড়িতে অনেক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে তাকে ঢাকায় নিয়েও কোন কাজ হয়নি। অবশেষে বাড়িতে নিয়ে এলে আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।

৩ মাস সাজা ভোগের পর বাংলাদেশী গৃহিনীকে ফেরত দিয়েছে বিএসএফ

Shamol Bangla Ads

ভারতীয় জেলে ৩ মাস সাজা ভোগের পর বাংলাদেশি এক উপজাতী গ্রহিনীকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রৌমারী সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৬৫ নং দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। এসময় বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ১৫৭ ব্যাটালিয়নের এসি: কমান্ডিং অফিসার রজিৎ সিং, মানকাচর পুলিশ প্রশাসনের পক্ষে এএসপি মনোয়ার হোসাইন, বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৩৫ ব্যাটালিয়নের রৌমারী সদর কোম্পানী কমান্ডার সুবেদার মনিরুজ্জামান ও রৌমারী থানার এসআই আবু হানিফ।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটির বাজাইছড়ি থানার ভুয়াপুর গ্রামের মনিষ চাকমার মেয়ে শান্তনা চাকমার (২২) বিয়ে হয় ভারতের গোয়ালপাড়ার কৃষ্ণা থানার বরবাহান রায়ের সাথে গত ২ বছর আগে। বরবাহন রায় তখন বাংলাদেশের ভুয়াপুর গ্রামে ছিলেন। সেখানে তারা দেড় বছর ঘর সংসার করেন। ১৩ সালে সিলেট সীমান্ত দিয়ে ভারতে চলে যান। সেখানেও মাস ছয়েক ঘরসংসার করার পর খোঁজ পেয়ে পুলিশ তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। সেখানে ৩ মাস সাজা ভোগের পর মঙ্গলবার দুপুরে তাকে ফেরত দেয়া হয়। বর্তমানে তিনি রৌমারী থানা হেফাজতে রয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!