ads

রবিবার , ১৮ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসছে বাজেটে বেতন-ভাতা বাড়ছে শিক্ষকদের, পরিশোধ করা হবে বকেয়া

খবর টি পড়েছেন : ৪৬৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সামনের বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি শিক্ষকদের দেনা-পাওয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ১৮ মে রবিবার রাজধানীর শেরেবাংলানগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের ওইসব কথা বলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদসচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Shamol Bangla Ads

বাজেটে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন বলেন, আমি যত দিন শিক্ষা উপদেষ্টা ছিলাম, প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি। কিছু দাবিদাওয়ার কথা শুনেছি। সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। আশা করছি, দ্রুত সব কিছু বাস্তবায়ন করার।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে। পাশাপাশি অবসর-কল্যাণ ভাতা ৫ থেকে ৬ বছরের বকেয়া আছে, এগুলো মেটানো হবে। সে জন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে।

Shamol Bangla Ads

বাজেট ব্যবস্থাপনা টেকসই করা হলো সরকারের মূল লক্ষ্য। এই বাজেটে আমাদের রাজস্ব বৃদ্ধি করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন তিনি।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার ব্যয়সংবলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকার টাকা এডিপিও অনুমোদিত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা পরবর্তী সংবাদ ডিবিতে স্থানান্তর ঢাবি ছাত্র সাম্য হত্যার তদন্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads