এম.আবদুল্লাহ আনসারী. পেকুয়া: পেকুয়ায় একটি সালিশি বৈঠকে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা ছাত্রী সহ ৪জন গুরুতর আহত হয়েছে। আহতদের পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়, পেকুয়া সদরের নন্দীর পাড়ার আহমদ শফির ছেলে মো.হাসান ও একই এলাকার দলিলুর রহমানের ছেলে ইমতিয়াজের মধ্যে ১নভেম্বর সকালে সামান্য কথা কাটাকাটির ঘটনা ঘটে এঘটনায় উত্তেজনা বিরাজ করলে সমাজের সর্দাররা দুপক্ষকে নিয়ে সন্ধ্যায় সালিশি বৈঠকের আয়োজন করেন। রাত ৮টার দিকে ওই পাড়ার সর্দার জাফর আলম, আবুল হাশেম, আলমগীর, আবুসালেক ও জসিম দুপক্ষকে নিয়ে সালিশি বৈঠকে বসেন। বিচারক, জাফর আলম বলেন, দুপক্ষের কথা শুনে সিদ্ধান্তে পৌছার পূর্বেই দলিলুর রহমানের পুত্র ইমতিয়াজ, ইলিয়াছ, নজুমিয়ার ছেলে, জয়নাল,জমির ও মোক্তার চৌকিদারের ছেলে বাবুল সশস্ত্র হামলা করে বাদী পক্ষের আহমদ শফির পুত্র মো.হাসানের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এসময় তাকে উদ্ধার করতে গেলে নুরুল হকের পুত্র রুবেল, জাফর আলমের মেয়ে আলমাছিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী হুরে জন্নাত ও জাফর আলমের স্ত্রী আয়েশা বেগমও গুরুতর আহত হয়। তিনি আরো বলেন, আমরা কিছু বুঝে ওঠার পূর্বেই তারা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এঘটনায় পেকুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত পক্ষের লোকজন জানিয়েছে।

উজানটিয়া ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা সম্পন্ন
পেকুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের কাউন্সিলকে সামনে রেখে ইউনিয়ন ভিত্তিক প্রস্তুতি ও মতবিনিময় সভার ধারাবাহিক অংশ হিসেবে উজানটিয়া ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা ১নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উজানটিয়া পেকুয়ার চর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি বাহার উদ্দিন ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক ও পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক ও টইটং ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো.ইউসুফ রুবেল, মগনামা ইউনিয়ন যুবদলের সি.সহ সভাপতি তৌহিদুল ইসলাম, উজানটিয়ার সি.সহ সভাপতি নাছির উদ্দিন এম.ইউপি, সহ সভাপতি মো.ইলিয়াছ, এহছানুল হক এম.ইউপি, সাংগঠনিক সম্পাদক নেজামউদ্দিন, মগনামা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুতাহের হেলালী, বারবাকিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক বাবু, যুবদল নেতা, জালাল উদ্দিন, জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সলিম উদ্দিন, ওয়ার্ড় সভাপতির মধ্যে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম, নাছির উদ্দিন, বাহাদুর, জামাল, আহমদ কবির ও মো.আলম। সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন, জাফর আলম, মোজাম্মেল হক, আবদু শুক্কুর প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিস নব্যবাকশালী আ,লীগ সরকারের দেশদ্রোহী চক্রান্তের বিরুদ্ধে দেশনেত্রী বেগম জিয়ার দুর্বার আন্দোলনের ডাকে সাড় দিতে প্রস্তুত থাকতে হবে। দেশের স্বার্থে গণতন্ত্রের রক্ষার জন্যে আওয়ামী-স্বৈরচার মিশ্রিত সন্ত্রাসী অবৈধ সরকারের পতন করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে যুবদলকে অগ্রহনী ভুমিকা রাখার আহবান জানান।




