সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই মহিলা সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান চৌধুরী জানান, গত শনিবার সকাল ১০টায় উপজেলার ইলিমপুর গ্রামের আব্দুর রহমানের বাড়িতে দুই খদ্দের সহ এক পতিতা অবস্থান করলে গ্রামবাসী থানা পুলিশে সংবাদ দেয়। পুলিশ ওই বাড়িতে গ্রামবাসীর সহযোগীতায় অভিযান চালিয়ে পতিতা বৃত্তির অভিযোগে নওগাঁ মোল্লাপাড়া মহল্লার বাসিন্দা মাহবুব আলমের স্ত্রী পরী বিবি (২৬) ও খদ্দের চাাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ গ্রামের মজিবুর রহমানের পুত্র রবিউল ইসলাম (৩৫), পোরশা উপজেলার মৃতঃ আঃ জব্বারের পুত্র নুরুজ্জামান (২৫) এবং আশ্রয়দাতা (বাড়ির মালিক) ইলিমপুর গ্রামের আব্দুর রহমান (৭০) ও তার স্ত্রী আলতাবানু (৫০) কে আটক করে। এ বিষয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের পরদিন সকালে নওগাঁ কোর্টে প্রেরন করা হয়।









